খাদ্য ঘাটতি রুখতে হলে ইঁদুর নিধনের বিকল্প নেই



রাঙামাটি: রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের খাদ্য ঘাটতি রুখতে হলে ইঁদুর নিধনের বিকল্প নেই।  

রোববার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ইঁদুর নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, আমাদের দেশে প্রত্যেক বছর ইঁদুর অর্থকরী ফসলের ব্যাপক ক্ষতি করে। যে কারণে কৃষক যেমন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনি দেশে খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে।

তাই ফসলের ক্ষতি এড়াতে এবং খাদ্য ঘাটতি রুখতে হলে ইঁদুর নিধনের বিকল্প নেই।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের উপ-পরিচালক তপন কুমার পালের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মুহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE