সুনেরাহকে নিয়ে অনুদানের সিনেমায় নিরব

নিরব-সুনেরাহ বিনতে কামাল

মাস কয়েক আগেই চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। সম্প্রতি তিনি আবারো অনুদানের সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।


সিনেমার নাম ‘জয় বাংলা ধ্বনি’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে।


পরিচালনা করছেন খ.ম. খুরশীদ। এ সিনেমায় নিরবের নায়িকা হিসাবে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল।


মূলত সিনেমাটির গল্প জয় বাংলা স্লোগান নিয়ে। এর মূল গল্প তৈরি করেছেন শাহজাহান খান এমপি। আগামী নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা জানান।  


এদিকে বর্তমানে নিরবের হাতে রয়েছে ‘রৌদ্র ছায়া, ‘ছায়া বৃক্ষ’, ‘ফিরে দেখা’, ‘ক্যাসিনো’সহ বেশ কয়েকটি সিনেমা। অন্যদিকে সুনেরাহও আলাদাভাবে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE